সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুপারস্টার জীৎ আহত, শুটিং স্থগিত

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অভিনেতা জিৎ ¦ ফাইল ফটো

কলকাতার সুপারস্টার অভিনেতা জিৎ নতুন সিনেমা শুটিংয়ের সময় আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসু পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সেটে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সিনেমার শুটিং স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পুরো সপ্তাহের শিডিউল থাকা সত্ত্বেও জীৎ-এর শারীরিক অবস্থার কারণে কাজ সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

অভিনেতা কিভাবে আহত হয়েছেন, তার বিস্তারিত জানা যায়নি। পরিচালক পথিকৃৎ বসুও আপাতত শুটিং শুরু করার নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি। ছবিতে জীৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’ এর ভূমিকায়।

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মূলত অ্যাকশন ঘরানার সিনেমা। এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো এবং ইতিহাসের বর্ণাঢ্য ঘটনাগুলো ফুটে উঠবে।

১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক তিনি। জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িত হন এবং সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো ঘটনা তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে।

এই বিতর্কিত ও রোমাঞ্চকর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে গিয়ে জীৎ অপ্রত্যাশিতভাবে সমস্যার মুখোমুখি হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X