সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রখ্যাত হলিউড অভিনেতা পিটার গ্রিনের আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
প্রখ্যাত হলিউড অভিনেতা পিটার গ্রিনের আকস্মিক মৃত্যু ¦ ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা পিটার গ্রিন নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে নিজের বাসা থেকে মৃত্যুমণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্ক পুলিশ প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত খুঁজে পাননি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা রয়েছে।

গ্রেগ এডওয়ার্ডস পিটার গ্রিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। বন্ধু হিসেবে তাকে আমরা ভীষণ মিস করব।

নব্বই দশকে হলিউডে ভয়ংকর ও রহস্যময় চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন পিটার গ্রিন। কুয়েন্টিন টারান্টিনোর ‘পাল্প ফিকশন’-এ ‘জেড’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে আজও দাগ রেখে গেছে। এছাড়া ‘দ্য মাস্ক’-এ জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ‘ডোরিয়ান টাইরেল’ চরিত্রে তার উপস্থিতি স্মরণীয় হয়ে আছে।

পিটার গ্রিনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’, ‘লজ অব গ্র্যাভিটি’সহ আরও বহু জনপ্রিয় সিনেমা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি প্রায় ৯৫টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রজেক্টে কাজ করেছেন। তার আকস্মিক মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X