সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে : ভাবনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ¦ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া

টেলিভিশন নাটক থেকে চলচ্চিত্র—দুই মাধ্যমেই দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করা ভাবনা পরবর্তীতে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমানভাবে সক্রিয়।

ব্যক্তিজীবন, সমাজ কিংবা মানবিক মূল্যবোধ—সবকিছু নিয়েই প্রায়ই নিজের ভাবনা প্রকাশ করে থাকেন তিনি। সম্প্রতি তার একটি রহস্যময় পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও ভাবনা কোনো ব্যক্তির নাম বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে পোস্টটি প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং একজন প্রতারক পুরুষের আচরণকে কেন্দ্র করেই ছিল বলে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে।

পোস্টে আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের কথা তুলে ধরে ভাবনা লিখেছেন, একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন, যা সে দেখতে পায় না।

তিনি আরও লিখেছেন, তার অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রু‌তি—যে মুহূর্তে নারীটি কাঁদছিল আর সে ভান করছিল সব ঠিক আছে—প্রতিটি মুহূর্তই সত্য প্রকাশের পথ তৈরি করে।

ভাবনার মতে, কেউ যতই চতুর হোক, নিজের ভুলকে চিরকাল গোপন রাখা সম্ভব নয়। তিনি বলেন, একজন পুরুষ মনে করতে পারে যে তার কাজের চিহ্ন সে মুছে ফেলতে পারবে, কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ্ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য।

পোস্টের শেষে তিনি লিখেছেন, বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়, কিন্তু তার প্রকাশই হলো ঐশ্বরিক সুরক্ষা। যখন আল্লাহ্ পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয়, বরং উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি—আলহামদুলিল্লাহ।

ভাবনার এই পোস্ট প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X