সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চিত্রনায়িকা নূতনের স্বামী রুহুল আমিন বাবুলের মৃত্যু

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
স্বামীর সঙ্গে নূতন

চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল দীর্ঘদিনের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা সায়মন তারিক, যিনি বলেন, বাবুল ভাই জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তিনি ১৯৭০-এর দশকের শেষের দিকে চলচ্চিত্র প্রযোজনায় হাত রেখেছিলেন এবং প্রায় ৩০টি সিনেমা প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’ সহ আরও অনেক সুপারহিট ছবি। সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

রুহুল আমিন বাবুলের জানাজা আজ রোববার বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লকের জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজার পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রযোজক-পরিচালক বাবুল দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিছু সময় সুস্থ হয়ে বাড়িতে ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৭৮ সালে তিনি চিত্রনায়িকা নূতন (ফারহানা আমিন রত্না) কে বিয়ে করেন। দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে— লাবিবা আমিন (বড় মেয়ে) এবং ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X