সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পিয়া জান্নাতুল

সময় বদলে গেছে, মানুষ আর আগের মতো চুপ থাকবে না

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
পিয়া জান্নাতুল ¦ ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীর আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার মর্মান্তিক ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। ইতিমধ্যে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগমকে গ্রেপ্তার করেছে।

দেশজুড়ে এই বর্বরতার বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি তারকা শিল্পীরাও মুখ খুলছেন। জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তার পোস্টে পিয়া লিখেছেন— সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়—এই ভুল ধারণার আজই সঠিক জবাব মিলেছে। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলা… এটা শুধু নিষ্ঠুরতা নয়, মানুষ হিসেবে আমাদের লজ্জা।

তিনি আরও বলেন, অনেকেই মনে করেন প্রাণিরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর নির্যাতন করলেও কেউ কিছু বলবে না। কিন্তু সময় বদলে গেছে। এই দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না। অপরাধ করলে শাস্তি আরও কঠিন হবে, আরও কড়া হবে—এটাই এখন নিয়ম।

প্রাণিদের প্রতি দায়িত্ববোধ স্মরণ করিয়ে পিয়া জান্নাতুল লেখেন— প্রাণিকে কষ্ট দেওয়ার আগে ভাবতে হবে—তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণিদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন সময় জবাবদিহির।

ঘটনাটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মানবিক মূল্যবোধে আঘাত হানা এই ঘটনার দ্রুত বিচার দাবি করছেন সচেতন নাগরিক ও প্রাণীপ্রেমীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X