সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আমার হাজব্যান্ডের বয়স অনেক বেশি বোঝাই যায় না : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
শবনম ফারিয়া  ¦ ছবি: সংগৃহীত

মাস কয়েক আগে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার বর হলেন তানজিম তৈয়ব। রাজধানীর একটি মসজিদে পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়। মসজিদে বিয়ের কারণে নেটিজেনদের মধ্যে একাংশের কটু মন্তব্যের শিকার হতে হয় তাকে। বিশেষ করে বর তানজিমের বয়স নিয়েও সমালোচনা হয়েছে।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে শবনম ফারিয়া এসব বিষয়ে প্রথমবার মুখ খোলেন। তিনি জানান, বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি সত্যিই তারা নিজের সিদ্ধান্ত নেন? যেহেতু আমার বাবা নেই, তাই জীবনের যেকোনো বড় সিদ্ধান্তই মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের অনুমোদন নিয়ে নিতে হয়।

শবনম ফারিয়া মসজিদে বিয়ের খবর গোপন রাখতে চেয়েছিলেন। মূলত বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই জনসমক্ষে খবরটি প্রকাশ করার পরিকল্পনা ছিল। তবে মসজিদ থেকে কিছু গণমাধ্যমে খবর চলে আসে এবং মসজিদে তোলা একটি ছবি প্রকাশিত হয়। “না জানিয়ে বিয়েটা মানুষ সহজে মেনে নেয়নি। পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিয়ের খবর জানাই,” বললেন শবনম।

শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব বয়সে তার চেয়ে বড় হলেও অনেকেই দাবি করেছেন, তিনি শবনমের তুলনায় তরুণ দেখায়। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার হাজব্যান্ড অনেক ফিট, তাই তিনি তরুণ দেখায়। তবে সত্যিকারের বয়স অনেক বেশি। এটা একদম বোঝা যায় না।

এই সময়ে শ্বশুর-শাশুড়ি শবনম ফারিয়াকে ভীষণ সহযোগিতা করেছেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে পরামর্শ দিয়েছেন, এসবে পাত্তা দিও না। তিন-চার দিন পর মানুষ ভুলে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X