সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জারা জামান–শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
জারা জামান–শাহেন শাহ অভিনীত সিনেমা ‘খিলাড়ি’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর ¦ ছবি: সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’। জারা জামানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মো. শফিউল্লাহ।

সিনেমার শুটিং হয়েছে দেশের বিভিন্ন সুন্দরতম লোকেশনে—বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে, যা দর্শকদের দেবে একটি ভিজ্যুয়ালি চমকপ্রদ অভিজ্ঞতা। নির্মাতা বিশ্বাস করেন, ছবিটির নান্দনিক দৃশ্য ও লোকেশনের সৌন্দর্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে।

সিনেমা নিয়ে নায়িকা ও প্রযোজক জারা জামান বেশ আশাবাদী। তিনি জানান, দর্শক এবার আমাকে গ্ল্যামার ও অ্যাকশন লুকে দেখতে পাবেন। এটি আমার প্রথম ভিন্ন ধরনের চরিত্র এবং পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।

‘খিলাড়ি’ সিনেমায় জারা অভিনয় করেছেন একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে, যা নতুনত্বপূর্ণ এবং দর্শক আকর্ষণ বাড়াবে।

ছবিতে অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার, এবং সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

এদিকে, জারা জামান অভিনীত আরও তিনটি সিনেমা—‘ফেরারি’ এবং ‘কি করে ভুলি তোরে’—মুক্তির অপেক্ষায় রয়েছে। নায়িকা জানান, খুব শিগগিরই এই ছবিগুলোও দর্শকের সামনে আসবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X