সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘুরতে গিয়ে চুপিসারে বিয়ে তনুশ্রীর!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
ঘুরতে গিয়ে চুপিসারে বিয়ে তনুশ্রীর! ¦ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়ে একেবারে নতুন জীবনে পা রাখলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, কিন্তু ঘটল আরও বড় চমক—সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা। এতে ভক্ত-অনুরাগীদের মাঝেও ছড়িয়ে পড়ে সুখবরের আমেজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর গলায় বরমালা পরিয়ে দেন তনুশ্রী। দীর্ঘ ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন সুজিত। শুক্রবার সকালে প্রকাশ্যে আসে তাদের আকস্মিক বিয়ের খবর।

অভিনেত্রী তনুশ্রী বলেন, এক বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়। মাত্র পাঁচ মাসেই বুঝতে পারি, আমরা একে অপরের ওপর নির্ভর করছি, একে অপরকে ভালোবাসছি। বিয়ের তেমন কোনো পরিকল্পনা ছিল না। লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই সুজিত প্রপোজ করে। রাজি না হওয়ার কোনো কারণ ছিল না—মনের মতো মানুষ পেয়েছি।

তিনি আরও জানান, সবকিছু এতটাই আচমকা হয়েছে যে কোনো প্রস্তুতির সময় পাইনি। আমার পরিবারও উপস্থিত থাকতে পারেননি। দেশে ফেরার পর বিয়ের আয়োজন করার পরিকল্পনা ছিল, কিন্তু এখানে এমন সিদ্ধান্ত হয়ে যাবে—ভাবতেই পারছি না।

প্রশ্নের জবাবে তনুশ্রী বলেন, এই তো কালই বিয়ে হলো। এখনো লাস ভেগাসেই আছি। সত্যিই কোনো পরিকল্পনা করার সময় হয়নি।

এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া তনুশ্রী অভিনীত নতুন ছবি ‘ডিপ ফ্রিজ’ বেশ সাড়া ফেলেছে। ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রচারণায় সরাসরি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ছিলেন দারুণ সক্রিয়।

বিয়ের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর প্রতি শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন ভক্তরা। লাস ভেগাসের রোমান্টিক পরিবেশেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই জনপ্রিয় নায়িকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X