সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আসতেন। বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করে আবারও বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাবে পরিণত করা।’

বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও কৃষিভিত্তিক চাহিদার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। নওগাঁ কৃষিপ্রধান জেলা হওয়ায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ‘ফুড টেকনোলজি’সহ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X