রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত: মাগুরা সেরা, রামেক তৃতীয়

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০২৫ সালের ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণের হারে শীর্ষস্থান অর্জন করেছে মাগুরা মেডিকেল কলেজ।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাগুরা মেডিকেল কলেজের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে নওগাঁ মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটির ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়ে ৮৯ শতাংশ পাসের হার অর্জন করেছে।

তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)। কলেজটির ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৭ শতাংশ।

এ ছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ তিনটিরই পাসের হার ৮৪ শতাংশ। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাসের হার ৮১ শতাংশ এবং খুলনা সিটি মেডিকেল কলেজে ৮০ শতাংশ।

অন্যদিকে, পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ। এ কলেজের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৪ শতাংশ।

ফলাফলে আরও দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। কলেজটির ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন অকৃতকার্য হয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ফলাফল সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান এবং শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

X