রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে

জরুরি বৈঠকে শিক্ষা বোর্ড
ঢাকা অফিস
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানিয়েছেন।

এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথমে দেশের সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর অফলাইন বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মাঠপর্যায়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির খবর পাওয়া যায়নি, যাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা অপরিহার্য হয়ে পড়ে। তবে বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে- এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করা হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে আগেরটি প্রচার না করার অনুরোধ জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বন্যা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

এর আগে বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X