মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আইইইই আন্তর্জাতিক সম্মেলন

প্রথমবারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আইইইই আন্তর্জাতিক রোবোটিক্স, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস (রাইকন ২০২৬) সম্মেলন।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সশরীরে ও অনলাইন উভয় মাধ্যমে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। সম্মেলনটির যৌথ আয়োজক হিসেবে রয়েছে আইইইই (ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স) বাংলাদেশ শাখা এবং আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) বাংলাদেশ চ্যাপ্টার।

এটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস (আইওটি), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি নিয়ে গবেষণার অভিজ্ঞতা বিনিময় ও নতুন উদ্ভাবন তুলে ধরার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উক্ত রাইকন ২০২৬ সম্মেলনে রোবট নকশা, রোবটের গতিবিদ্যা ও চলন বিশ্লেষণ, যন্ত্রভিত্তিক শিক্ষণ (মেশিন লার্নিং), স্মার্ট কারখানা, স্বয়ংচালিত যানবাহন, জীব-রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, স্মার্ট হোম স্বয়ংক্রিয় ব্যবস্থা, টেকসই প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটির সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ থাকবে। গৃহীত গবেষণাপত্রগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশের জন্য বিবেচিত হবে।

কনফারেন্স চেয়ার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান বলেন, আইইইই কনফারেন্স আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। প্রতি বছর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আইইইই কনফারেন্স হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তা হয়নি। এই বছর আমরা অত্যন্ত জাকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে কনফারেন্স শুরু করতে যাচ্ছি, আশা করি প্রতিবছর এই ধারা অব্যাহত থাকবে। এই ধরণের আন্তর্জাতিক কনফারেন্স দেশী-বিদেশী বিভিন্ন গবেষকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ, সাম্প্রতিক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এছাড়াও সম্মেলনে শিক্ষার্থীদের ভ্রমণ অনুদান (স্টুডেন্ট ট্রাভেল গ্রান্ট), সেরা গবেষণাপত্র পুরস্কার এবং সেরা উপস্থাপনা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, উক্ত কনফারেন্সে গবেষণাপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ জুলাই ২০২৬, গ্রহণযোগ্যতার নোটিশ প্রকাশ ১৮ আগস্ট ২০২৬, চূড়ান্ত (ক্যামেরা-রেডি) গবেষণাপত্র জমার শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং লেখক নিবন্ধনের শেষ সময়ও ৩০ আগস্ট ২০২৬।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X