মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা : এবার পরীক্ষার্থী কমেছে নগরীতে, বৃদ্ধির রেকর্ড উপজেলায়

মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
এইচএসসি পরীক্ষা : এবার পরীক্ষার্থী কমেছে নগরীতে, বৃদ্ধির রেকর্ড উপজেলায়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম মহানগরীতে আগেরবারের তুলনায় এবার এইচএসসি পরীক্ষার্থী এক ধাক্কায় প্রায় ১২ হাজার কমলেও, উল্টো চিত্র দেখা গেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। এবার মহানগরীর বাইরে উপজেলা পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার ৮২৪ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের পরীক্ষায় চট্টগ্রাম নগর থেকে অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। তবে এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৮৩ জনে। অর্থাৎ শুধু নগরেই পরীক্ষার্থী কমেছে ১১ হাজার ৭৯৭ জন, যার মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি (৬ হাজার ৭৯৮ জন)।

বিপরীত দিকে, উপজেলার ক্ষেত্রে ছাত্র বেড়েছে ৩ হাজার ৯৯৪ এবং ছাত্রী বেড়েছে ৬ হাজার ৮৩০ জন। সামগ্রিকভাবে, চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) এবার মোট পরীক্ষার্থী ৯৯,৬৮৮ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ২৮৭ জন কম। মানবিক বিভাগেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার কক্সবাজার জেলায় ১২ হাজার ২৫৫ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন এবং বান্দরবানে ৩,৬৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। পাঁচ জেলার ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এবার ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য ইতিমধ্যে ১৫টি সাধারণ ও ৮টি বিশেষ টিমসহ মোট ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

সামগ্রিক পরীক্ষার্থী ও নগরে শিক্ষার্থী কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ গবেষণা ছাড়া বলা কঠিন বলে জানিয়েছেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X