বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা শক্তিশালী হলে বাংলাদেশও শক্তিশালী হবে

ঢাকা অফিস
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:০০ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, “প্রাথমিক শিক্ষা শক্তিশালী থাকলেই বাংলাদেশ শক্তিশালী হবে।” তিনি মনে করেন, একটি উন্নত জাতি গঠনের মূল ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে, তারাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে।

তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ১৯৮২ থেকে ১৯৮৯–৯০ সাল পর্যন্ত স্কাউটিং কার্যক্রমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া উচিত নয়।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা ও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, দেশের নারী ফুটবলসহ বিভিন্ন ক্ষেত্রে সফল অনেক খেলোয়াড়ই প্রাথমিক পর্যায়ের ক্রীড়া কার্যক্রম থেকে উঠে এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারবে।

প্রতিমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর বাংলাদেশের মাটিতে আয়োজনের স্বপ্ন নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X