সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাবির হলে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৪১ এএম
ঢাবির হলে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কুয়েত মৈত্রী হলে। পরিস্থিতির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন হলটির ছাত্রীরা।

বুধবার (১৩ মে) রাত প্রায় ১১টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা নিরাপদ পানি, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। অসুস্থদের মধ্যে অনেকেই ডায়রিয়া, বমি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। কয়েকজনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যেতে হয়েছে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, বুধবার হল প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এসময় তারা জানতে চান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো আলাদা বাজেট বরাদ্দ রয়েছে কি না। জবাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এই বক্তব্যের পরই ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন ছাত্রীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

তারা বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X