রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগ তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:২৭ এএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা সফরে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। শনিবার দুপুরে ডিন্স কমিটির আহ্বায়ক ইমরান খানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির গঠন করেছে। যত দ্রুত সম্ভব এই কমিটিকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে’। তদন্ত কমিটির দুজন সদস্যের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তদন্ত চলাকালীন সময়ে গণমাধ্যমে কথা বলা নিষেধ। শিক্ষা সফরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কক্সবাজারে শিক্ষা সফরে নেওয়া হয়। ওই সফরে বিভাগের প্রভাষক মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকেরা যোগ দেন। শিক্ষা সফরের এক পর্যায়ে বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রভাষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। ক্যাম্পাসে ফিরে বিষয়টি জানাজানি হয়। প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার ওই শিক্ষকের কাছ থেকে সাধারণ ‘মুচলেকা’ নিয়ে পুরো ঘটনাটি সমঝোতার চেষ্টা করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট শেয়ার করছেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে জানার জন্য বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ঘোষের মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে মুঠোফোন সেটটি বন্ধ পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী রাশেদ খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে লজ্জিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম এক ছাত্রীকে স্টাডি ট্যুরে যৌন হয়রানি করেছেন। ঘটনাটা ওপেন সিক্রেট। কোনো এক অজ্ঞাত কারণে কেউ কোনো প্রতিবাদ করেনি; উচ্চবাচ্য করেনি। নাম না প্রকাশে পরিবেশ বিজ্ঞান বিভাগর এক শিক্ষার্থী বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দাখিল করেন। ঐ অভিযোগে বলা ছিলো- অভিযুক্ত শিক্ষক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন না। শিক্ষার্থীদের এই অভিযোগ মেনে নিয়ে বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ঘোষ ওই শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি সমাধানের টেষ্টা করেন।’ ভুক্তভোগী ঐ শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকাতে এই বিষয়ে কোন বক্তব্য দিতেও রাজী হয়নি। আর অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলামের বক্তব্য জানার জন্য তার ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X