রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক স্কুল বাস চালুর সিদ্ধান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
ইলেকট্রিক স্কুল বাস

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের চাপ হ্রাস করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে পরিবহন ব্যবস্থাকে বিদ্যুৎনির্ভর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও জানান, প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত এসব ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণভাবে শূন্য করা হয়েছে। অর্থাৎ এই ধরনের বাস আমদানিতে কোনো ধরনের কাস্টমস ডিউটি বা কর দিতে হবে না।

সরকারের এই সিদ্ধান্তকে আরও এগিয়ে নিতে এনবিআর গত ২৭ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, অগ্রিম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের কর অব্যাহতি দেওয়া হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বা তাদের পক্ষ থেকে কোনো সংস্থা যদি শিক্ষার্থী পরিবহনের জন্য এসব বাস আমদানি করে, সেক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করা হলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে এসব বাসের রং হতে হবে হলুদ এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্ট করে দৃশ্যমানভাবে লিখতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

X