রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:২৭ পিএম
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ কমিটি প্রকাশ করেন।

জানা গেছে, পলাতক অবস্থায় থাকা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই হল কমিটি প্রকাশ করেন। ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে এবং এক বছরের জন্য কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধুমাত্র ছেলেদের হলগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর মধ্যে গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে ‘বিজয়-২৪ হল’ হলেও তালিকায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি ও তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া শের-ই বাংলা ফজলুল হক হলে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফি, শাহ মখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্শ হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব স্বাক্ষরিত এসব কমিটির তালিকায় প্রত্যেকটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনটি এর মাধ্যমে ক্যাম্পাসে ‘অরাজকতা’ সৃষ্টি করতে চাইছে বলেও মনে করেন ছাত্রনেতাদের কেউ কেউ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, 'এই সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব পলাতক। তারা শিক্ষার্থীদের থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমতাবস্থায় কমিটি ঘোষণা নিছকই হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত। আমরা তাদের এই কমিটি ঘোষণাকে কোনও গুরুত্ব দিচ্ছি না।'

ছাত্রলীগের কমিটি প্রকাশ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, 'নিষিদ্ধ ও সন্ত্রাসী একটি সংগঠনের হল কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি। এ ছাড়া যাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে তারা সবাই ক্যাম্পাসে চিহ্নিত অপরাধী। তারা জুলাই-আগস্টে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলাসহ চব্বিশ পূর্ববর্তী সময়ে সিট বাণিজ্য, চাঁদাবাজি, নারী নির্যাতন, শিক্ষক লাঞ্ছনাসহ ছাত্র নির্যাতনের মতো নানা ফৌজদারি অপরাধে জড়িত।'

তিনি বলেন, 'এটি নিশ্চিতভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। ছাত্রলীগের অনেকেই এখনও ক্যাম্পাসে বিচরণ করছে। মাদক বাণিজ্যসহ নানা রকম অপকর্মও করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের উচিত ছাত্রলীগের এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা।'

খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অনেকেই অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কারের মুখে পড়েছেন। কারও কারও বিরুদ্ধে গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে। এরপর থেকেই সংগঠনটির রাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে এবং সেখান থেকেই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, ঘোষিত নেতারা নির্যাতনের শিকার এবং সংগঠনকে সক্রিয় রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেন, কমিটির কেউই বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত নেই।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনলাইন বা সামাজিক মাধ্যমে ঘোষণার মাধ্যমে বাস্তবে তাদের কোনো কার্যকর উপস্থিতি নেই।

তিনি আরও বলেন, অনলাইনে নিষিদ্ধ বা বিতর্কিত কার্যক্রম পরিচালিত হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X