সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে দাখিল গণিত পরীক্ষায় ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া সেই ৪শিক্ষককে অব্যাহতি

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর)
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

যশোরের মণিরামপুরে দাখিল গণিত পরীক্ষায় রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একটি কক্ষে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার এবং দুই কক্ষ প্রত্যবেক্ষককে (কক্ষ পরিদর্শক) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বুধবার তাদেরকে অব্যাহতি দেন। নতুন করে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী, হল সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে খালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রশিদকে। তারা বৃহস্পতিবার থেকে দায়িত্ব পালন করেন। জানাযায়, দাখিল পরীক্ষায় রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ১২ নম্বর কক্ষে ৩৪জন পরীক্ষার্থী অংশ নেয়। ২৬ এপ্রিল গণিত পরীক্ষার প্রথমার্ধে ৩০ মার্কের এমসিকিউ পরীক্ষার সময় ওই কক্ষে প্রত্যবেক্ষকের (পরিদর্শক) দায়িত্বে ছিলেন কালারহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (মৌলভী) আবু দাউদ ও গোবিন্দপুর তেঘরি আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক (মৌলভী) আমিনুর রহমান। কিন্তু অভিযোগ রয়েছে ৩৪জন পরীক্ষার্থীর মধ্যে চারজন অনিয়মিত পরীক্ষার্থীকে সরবরাহ করা হয় নিয়মিত পরীক্ষার প্রশ্ন। আবার চারজন নিয়মিত পরীক্ষার্থীকে সরবরাহ করা হয় অনিয়মিত পরীক্ষার প্রশ্ন।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের অভিযোগ ভূল প্রশ্নের বিষয়টি কক্ষ প্রত্যবেক্ষকদের অবহিত করা হলেও তারা কোন কর্ণপাত করেনি। ফলে বাধ্য হয়ে ওই আটজন পরীক্ষার্থী ভূল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। বিষয়টি জানাজানি হলে ২৭ এপ্রিল গ্রামের কাগজে সংবাদ প্রকাশ হলে তোলপাড়ের সৃষ্টি হয়।

তবে কক্ষ প্রত্যবেক্ষক আবু দাউদ ও আমিনুর রহমান জানান, অনিচ্ছাকৃত ভুলের বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত ২০মিনিট সময় বাড়িয়ে সঠিক প্রশ্নে তাদের পুনরায় পরীক্ষা নেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বিষয়টি তদন্ত করতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনসহ ৩জনকে দায়িত্ব দেন। একাডেমিক সুপারভাইজার জানান, তদন্তে কক্ষ প্রত্যবেক্ষক, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, দায়িত্বে অবহেলার দরুন কেন্দ্র সচিব রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, হল সুপার হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিম, কক্ষ প্রত্যবেক্ষক আবু দাউদ ও আমিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নতুন করে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী, হল সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে খালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রশিদকে। তারা বৃহস্পতিবার থেকে কেন্দ্রের দায়িত্ব পালন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X