সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কলেজ সংঘর্ষের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
চট্টগ্রাম সিটি কলেজ সংঘর্ষের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতা-কর্মীদেরকে ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামাত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ভবিষ্যতে স্বৈরাচারের পুনরাবৃত্তির সুযোগ নেই। তিনি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম বন্ধের দাবি জানান।

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবিররা যেভাবে দখল করে আছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কলেজে তারা ক্ষমতার যে অপব্যবহার দেখিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার আমরা এর প্রতিবাদ জানাই। গুপ্ত লেখায় শিবিরের ভাইরা ক্ষিপ্ত হয়েছে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জানে কারা গুপ্ত রাজনীতির সাথে যুক্ত রয়েছে। আমরা বলতে চাই আপনারা যদি অতি দ্রুত সুশৃংখলভাবে রাজনীতিতে ফিরে না আসেন, তাহলে গুপ্ত রাজনীতি মববাজির রাজনীতি ছাত্রদল আর সহ্য করবে না।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জামাত-শিবির জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তারা নিজেদেরকে খুনের চরিত্রে আর্বিভাব করেছে। সুষ্ঠভাবে রাজনীতির যদি ব্যত্যয় ঘটে তাহলে ১৭ বছর যেভাবে গুপ্ত রাজনীতি করেছেন আমরা ছাত্রদল সেই গুপ্ত রাজনীতিতে ফিরে যেতে বাধ্য করবো। যদি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর, বাংলাদেশপন্থী কোন রাজনৈতিক সংগঠনের উপরে নির্মমভাবে হামলা করা হয় ছাত্রশিবিরের সেই বিষ দাঁত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিতাড়িত করে পাকিস্তানে ফেলে দিবে।

তিনি আরও বলেন, আজ থেকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা আহ্বান জানিয়ে, ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীদেরকে অনুরোধ করবো আপনারা হলে হলে, লাইব্রেরিতে, চায়ের স্টলে এই জামাত শিবিরের সন্ত্রাসীদের রাজনীতি আবারো নিষিদ্ধ করার আন্দোলন করার আহবান জানাবো।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শেখ নূর উদ্দীন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন হল, অনুষদের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X