রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সারাদেশে পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে : শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম
সংবাদ সম্মেলনে  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই। এ ধরনের কোনো গুজব বা আলোচনাও নেই বলে উল্লেখ করেন তিনি। এ সময় গণমাধ্যমের সহযোগিতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গণমাধ্যমে প্রচারিত হওয়ায় সারা দেশে ইতিবাচক বার্তা পৌঁছেছে। ফলে পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি পরীক্ষার বাকি দিনগুলোতেও একইভাবে সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

পরবর্তী পরীক্ষাগুলোতেও কঠোর মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি নিজে এবং তার টিম নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এহছানুল হক মিলন বলেন, একটি বাচ্চা যদি ট্রাফিকে দেরি হয়ে যায়, কীভাবে তাকে সান্ত্বনা দিয়ে তার অস্থিরতা কমিয়ে তাকে কীভাবে নিয়ে যাবে এটা প্রত্যেকটা অভিভাবকের এবং টিচারদের এই ধরনের ট্রেনিং রয়েছে। আমার মনে হয় এটা অ্যাড্রেস করবে সবাই। ডিএমপির কমিশনার গতকাল আমাকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছিলেন যে পরীক্ষা কেন্দ্রগুলো যেন সকাল আটটা থেকে খোলা থাকে। যারা আগে আসতে চায়, দূর দূরান্ত থেকে সেই ব্যবস্থা আমরা রেখেছি। তবুও যারা খানিকটা দেরি হয়েছে তাদের নিয়ে নিশ্চয়ই আমি আশা করব তারা যেন বিভ্রান্ত না হয় ভয় না পায়। তাদেরকে সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

X