সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিয়ে দু’পক্ষের হট্টগোল উত্তেজনায় উপাচার্যের সভা পণ্ড

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
যবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিয়ে দু’পক্ষের হট্টগোল উত্তেজনায় উপাচার্যের সভা পণ্ড

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজনীতি নিয়ে দু’পক্ষের উত্তেজনায় উপাচার্যের মতবিনিময় সভা পন্ড হয়ে গেছে। শনিবার বিকেলে শিক্ষার্থীদের সাথে সদ্য যোগদান করা উপাচার্যের মতবিনিময় সভায় এই হট্টগোলের ঘটনা ঘটে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের একাংশের সাথে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা এই হট্টগোলে জড়িয়ে পড়েন। এসময় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ হোসেন গ্যালারিতে এই ঘটনা ঘটে। পরে দুই পক্ষই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, যবিপ্রবি’র ১০৩তম রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৫ এপ্রিল যবিপ্রবিতে পঞ্চম উপাচার্য হিসাবে চার বছরের জন্য যোগদান করেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর। যোগদানের পর পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের সাথে নতুন উপাচার্যের মতবিনিময়ের আয়োজন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত অনুযায়ী এদিন বিকালে শুরু হয় মতবিনিময়। সভায় ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি করতে চাইলে শিক্ষার্থীদের একাংশ প্রতিবাদ জানায়। এসময় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরাও অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্য ‘গুপ্ত গুপ্ত’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষই বাকবিতন্ডা ও পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকেরা উভয়পক্ষদের নিবৃত্ত করতে গেলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না কলে নিজ দপ্তরে চলে যান উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। পরে দুই পক্ষই বিভিন্ন স্লোগান দিতে দিতে চলে যান প্রশাসনিক ভবনের নিচে। সেখানে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা ‘ভিসি স্যারের অপমান, সইবো না, সইবো না’, ‘ক্যাম্পাসে মববাজি, চলবে না, চলবে না’ বলে নানান স্লোগান দিতে থাকে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের একাংশের প্রশাসনিক ভবনের নিচে ‘ক্যাম্পাসে রাজনীতি চলবে না, চলবে না বলে স্লোগান দিতে থাকে।’ কয়েকজন শিক্ষার্থী জানান, ‘সদ্য যোগদান করা উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন পরামর্শ চান। সেখানে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতির প্রসঙ্গ টেনে আনে। তখন আমরা প্রতিবাদ জানাই। যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কারণে হত্যা, নির্যাতন টেন্ডারবাজির মতো ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিলো তেমনই থাকবে। একটি গোষ্ঠী অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে উপাচার্য স্যার উঠে যেতে বাধ্য করেছেন। ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী ও খাদ্য, পুষ্টি বিজ্ঞান বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী সালেক খান জানান, ‘আমরা রাজনীতি প্রসঙ্গ টেনে আনিনি। শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে নানা বক্তব্য দিই। সেখানে যারা বিগত সময়ে মববাজি করেছে; ঠিক তারাই আজ নতুন ভিসিকে মব সৃষ্টি করে অপমান করেছে। নানা স্লোগানের মধ্যে গ্যালারির দরজা বন্ধ করে আমাদেরসহ নবনিযুক্ত উপাচার্য স্যারকে জিম্মি করে রাখে। সাধারণ শিক্ষার্থীদের নামে যারা গুপ্ত; তারাই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। ছাত্রদল গুপ্ত কিংবা মবে বিশ্বাসি না। ভিসি স্যারকে যারা আজ মব সৃষ্টি করে অপমান করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি।’ যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, সভায় রাজনীতি নিয়ে দু’পক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উপাচার্য কোনো বক্তব্য না দিয়ে সভা ছেড়ে চলে যান। তবে তিনি ক্যাম্পাসে রাজনীতি ও মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এই ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তারই প্রেক্ষিতে রাজনৈতিক ব্যানার বা প্রত্যক্ষ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ এখানে নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল প্রকার বিশৃঙ্খল আচরণ ও মববাজি দ্রুত সময়ের মধ্যেই সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X