সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যবিপ্রবি উপাচার্যের যোগদান:

ফুল নয়, দোয়া চাইলেন নবনিযুক্ত উপাচার্য

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
যবিপ্রবি উপাচার্যের যোগদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসলে ফুল না নিয়ে সবার কাছে দোয়া চাইলেন তিনি।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগের এ তথ্য জানানো হয়।

যোগদানের আনুষ্ঠানিকতার আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মোঃ জালালুদ্দিন, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, ‘ যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে আছে, আমাদের এই একাডেমিক ও গবেষণার কাজকে আরো বেগবান করতে হবে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রস্তাব পেলেও এই বিশ্ববিদ্যালয় ছিল আমার প্রথম পছন্দ। ’ এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানের আনুষ্ঠানিকতার পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'জিয়া ট্রি' কর্মসূচির আদলে নিম গাছ রোপণ করলেন নবনিযুক্ত উপাচার্য।

অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড বায়োলজিকাল কেমিস্ট্রি বিভাগে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা ও ভিজিটিং সায়েন্টিস্ট (পরিদর্শক বিজ্ঞানী) হিসেবেও কাজ করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X