রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

যশোরে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
যশোরে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়ন সরকারের পরিকল্পনার ওপর নির্ভর করে। বিগত সরকারের শিক্ষার মানন্নোয়নে কোন পরিকল্পনা ছিলনা। ওই সময়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সেই ১৫ বছরকে ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ গড়ার সময়। দেশকে এগিয়ে নিতে দরকার গুণগত মান সম্পন্ন শিক্ষা। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় শিক্ষামন্ত্র্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। পরীক্ষার সময় কোন শিক্ষক বা কর্মকর্তা অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। খাতায় যাই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।

সোমবার পিটিআই অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সমূহের সচিবদের নিয়ে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এ মত বিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর -৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোক্তার আলী, যশোর -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নুরুল হক, কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মাৎ আসমা বেগম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X