সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইকো দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

শিক্ষাবৃত্তি পেলো ৫৫ মেধাবি শিক্ষার্থী
কাগজ সংবাদ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম
ইকো দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুনির হোসেন। ঝিনাইদহে বাড়ি এই হতদরিদ্র পরিবারের এই সন্তান নিজের মেধা ও যোগ্যতায় মেডিকেলে পড়াশোনার সুযোগ পেলেও খরচ নিয়ে পড়েন বিপাকে। তখনই এই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ায় আমেরিকার সাহায্য সংস্থা ইকো। প্রতিবছর এ শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি দিয়ে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় মেধাবী এ শিক্ষার্থী পেয়েছেন চলতি বছরের এককালীন নগদ অর্থের চেক।

শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়। চেক পেয়ে কৃতজ্ঞা প্রকাশ করে মুনির হোসেন বলেন, ‘যখন মেডিকেলে চান্স পায়; তখন একদিকে যখন পরিবারে আনন্দ বয়ে আসে অন্যদিকে দুঃচিন্তা নেমে আসে। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় ইকো আমান। এখন আমারও দায়িত্ব বেড়েছে। জীবনে প্রতিষ্ঠিত হলে আমিও এমন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো।’

মেধাবি শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এই শিক্ষার্থীর মতো এদিন ৫৫ মেধাবি শিক্ষার্থীকে মোট সাত লাখ ৬৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। মেডিকেল ১৫ হাজার, প্রকৌশল ও নার্সিং ১২ হাজার এবং পাবলিক ও পলিটেকনিকের শিক্ষার্থীরা পেয়েছেন ১০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মেধাবি এসব শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এসময় তিনি বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। মেয়েরা এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশের মেয়েদের অগ্রগতি হয়েছে, নারী শিক্ষার হার বেড়েছে। আগামিতে মেয়েদের স্মাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে যাচ্ছে।’

ইকোর কার্যক্রম প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ‘ইকো দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে। তারা হতদরিদ্র গরিবদের স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন ট্রেনিং, দর্রিদ মেধাবীদের শিক্ষা বৃত্তি ও খাবার বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম দেশে প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, সমাজে কেউ আলাদা নয়। যে যার জায়গা থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করলে সমাজে আর বৈষম্য থাকবে না। একটা সময় এই দেশ সমৃদ্ধ শক্তিশালী জাতিতে পরিণত হবে।’

সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আরিফ নুর, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, আমানের সেক্রেটারি জেনারেল হুমায়ন কবির। স্বাগত বক্তব্য রাখেন ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকোর অর্থায়নে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থসামাজিকভাবে সচ্ছল করতে সংগঠনটি কাজ করছে। পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষকে প্রতিষ্ঠা করা এবং তাদের কর্মক্ষেত্র তৈরি করতে যশোরের চাঁচড়াস্থ ইকো ট্রেনিং সেন্টার কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X