সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিটে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)। নির্দেশনা অনুযায়ী, বিল সাবমিটের সময় সংশ্লিষ্টদের অবশ্যই বছর ও মাস সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এই তথ্য না দিলে সিস্টেমে বিল সাবমিট সম্পন্ন হবে না।

২ এপ্রিল অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, বৈশাখী ভাতার বিল সাবমিট করার সময় নির্দিষ্ট বছর ও মাস নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে এই তথ্য না দিলে কোনো তথ্যই প্রদর্শিত হবে না বা জমা হবে না।

তিনি আরও বলেন, আমাদের প্রায় ২০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৪০০ প্রতিষ্ঠান এখনো বিল সাবমিট করেনি। অনেকে কনফিউশনের কারণে এখনো কাজটি সম্পন্ন করেননি।

তিনি আরো জানান, যেকোনো কারণেই হোক এই শিক্ষকরা এ বিল এখনো সাবমিট করেননি। আমরা তাদের কনফিউশন দূর করতে এপ্রিল মাস উল্লেখ করে দিয়েছি। তবে অনেকেই মাস ও বছর সিলেক্ট করেন না।

গত মার্চ মাসের ২৭ তারিখে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার বিল সাবমিট করার অপশন চালু করা হয়। সব শিক্ষক-কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিটের আহ্বান জানানো হয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের বিল সাবমিটের অপশন চালু করা হয়। ২৮ মার্চের মধ্যে বিল সাবমিট করার শেষ সময় ছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X