সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা ৭ জুন থেকে শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
এইচএসসি পরীক্ষা ৭ জুন থেকে শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার (৩০ মার্চ) রাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমকে এই সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছেন। ফলে দীর্ঘদিন ধরে পরীক্ষার রুটিন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২৯ মার্চ রাজধানীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত এক বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই সময় নির্ধারণ করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের পর খুব দ্রুতই এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

সংশ্লিষ্টরা মনে করছেন, সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তের ফলে প্রশ্নপত্রের মান ও মূল্যায়নে সমতা নিশ্চিত হবে। এতে মেধা যাচাইয়ের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং বোর্ডগুলোর মধ্যে ফলের বৈষম্য দূর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর চলতি সপ্তাহেই বিস্তারিত সময়সূচি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X