সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বেসরকারি স্কুল-কলেজে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু ২৮ মার্চ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
বেসরকারি স্কুল-কলেজে প্রধান ও সহকারী প্রধান পদে আবেদন শুরু ২৮ মার্চ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ মার্চ এবং শেষ হবে ৪ এপ্রিল রাত ১১:৫৯ মিনিটে। পূর্বের তুলনায় এবার মোট ৬০৮টি পদ কমানো হয়েছে, যেখানে আগে পদসংখ্যা ১৩,৫০০-এর মতো বলা হয়েছিল, নতুন বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা ১২,৯৫১টি নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে ২৯ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত ৮ম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আবেদন করা প্রার্থীদের ফি ফেরত দেওয়ার প্রক্রিয়া অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে চলছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ২৮ মার্চ এবং শেষ হবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে। প্রার্থীরা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X