সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ৮৯.৯৯ শতাংশ
কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এই পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৮৯.৯৯ শতাংশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪,১৮৬ জন এবং ছাত্রী ৭,৩০৫ জন। পাসের হার ছাত্র ৯২.৯১%, ছাত্রী ৮৪.৮১%। গড় পাসের হার ৮৯.৯৯%। মুমতাজ (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ১,৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৫৫৯ জন, ছাত্রী ১,১৪৭ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৮০২ জন, ছাত্রী ৩,৪৮৯ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,৩৪৭ জন, ছাত্রী ২,৫৭২ জন। পরীক্ষা বাতিল (যবত্) করা হয় ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ জনের বিপরীতে ১ জনকে মেধা তালিকায় নেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান, রোল নং ১৭১০৭।

৯২৮ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মো. মো. আব্বাস, রোল নং ১৫৯১৮।

৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (ক) স্থান অধিকার করেছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মুতাসিম বিল্লাহ, রোল নং ১৯৬৩৯।

৯২৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ৩য় (খ) স্থান অধিকার করেছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার মুহা: আবু রায়হান, রোল নং ১৭০৮১।

৮৯৪ নম্বর পেয়ে ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ফাতেমাতুয্ যাহরা রা. রামপুরা মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকার আসমা, রোল নং ০৯৯২৪।

৮৮৩ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে দারুল কোরআন মহিলা মাদরাসা, আদিতমারি, লালমনিরহাটের মোছা. ফাতিমাতুয যাহরা, রোল নং ১৯৩০৪।

৮৮১ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকার তাহসিনা সিদ্দীকা মারিয়া, রোল নং ০৭৭১৬।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X