সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র বিতরণ করা হবে। এরপর কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপত্র পৌঁছানো হবে ৭ এপ্রিল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রসচিব নিজে বা তার প্রাধিকারপ্রাপ্ত শিক্ষক স্বাক্ষরসহ প্রবেশপত্র সংগ্রহ করবেন। কোনও অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের অনুমতি দেওয়া যাবে না।

কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেয়ার করার জন্য অনুরোধ করা হলো। কোনও অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সাত এপ্রিল বিতরণ করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X