সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কাছে প্রয়োজনীয় প্রস্তাবনা চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্র জানায়, উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত হলে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট অধিদফতরগুলোর কাছে বিস্তারিত প্রস্তাব আহ্বান করা হয়েছে।

প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়–এ পাঠানো হবে।

আরও জানা যায়, আসন্ন ঈদুল ফিতর–এর আগেই শিক্ষক-কর্মচারীরা যেন বর্ধিত উৎসব ভাতা পান, সে লক্ষ্যেই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। অধিদফতরগুলোকে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রস্তাব প্রাপ্তির সঙ্গে সঙ্গেই অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। গত বছর জাতীয়করণের দাবিতে তীব্র আন্দোলনের পর শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ নির্ধারণ করা হয়। বর্তমান উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক ও কর্মচারী—উভয় শ্রেণির উৎসব ভাতা সমানভাবে ৬০ শতাংশে উন্নীত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X