সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না এবং করতেও দেব না’

ঢাকা অফিস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর। তিনি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উভয়ই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন বলে ঘোষণা দেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতে দেব না—এটাই আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের সব কার্যক্রম দুর্নীতিমুক্ত রাখা হবে এবং প্রতিটি সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও রাজনীতির প্রভাবমুক্ত রাখার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও রাজনীতিমুক্ত রাখাই আমাদের প্রধান লক্ষ্য।

সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X