সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিসিএস পরীক্ষার্থীদের জন্য যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি চালু করল পরিবহন ব্যবস্থা

তামান্না আঁখি শ্রাবনী, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
বিসিএস পরীক্ষার্থীদের জন্য যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি চালু করল পরিবহন ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি ড্রাগ সোসাইটি (এডিএস) ৫০তম, ৪৭তম এবং ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরপর তিনবার বিশেষ বাস ব্যবস্থা করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রায় ১৭০ জন শিক্ষার্থীকে নিয়ে তিনটি বাস খুলনার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এডিএস-এর স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস পরিচালনা করেন। বাস যাতায়াতের জন্য শিক্ষার্থীদের থেকে একটি ন্যূনতম ফি গ্রহণ করা হয়।

৫০তম বিসিএস পরীক্ষার্থী ও যবিপ্রবি শিক্ষার্থী মোছাঃ শান্তা বলেন, “দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে যাতায়াত নিয়ে সবসময়ই এক ধরনের দুশ্চিন্তা কাজ করে। এন্টি ড্রাগ সোসাইটির এই বাস সুবিধার কারণে আমরা অনেকটাই নিশ্চিন্তভাবে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো. সুমন আলী বলেন, “এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করা। নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে—সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে নিরাপদে পুনরায় বাসযোগে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার মধ্য দিয়েই এই উদ্যোগের সফলতা নিশ্চিত হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি, ক্যাম্পাসকে সম্পূর্ণ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে এডিএস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

এ উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, গণিত বিভাগের শিক্ষার্থী মো. সুমন আলী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাগর হোসেন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মো. সাজ্জাদ হোসেন ও হাবিব আহমেদ শান, গণিত বিভাগের মো. বিপুল মিয়া এবং মার্কেটিং বিভাগের মাহমুদ ফয়সাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X