সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগসহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জনসংযোগ দফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, https://admission.ru.ac.bd/ ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে ফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এই ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৫৭ দশমিক ১৬। প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৫০।

এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন উত্তীর্ণ হন। পাসের শতকরা হার ৬১ দশমিক ৫০। প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০।

উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) এবং বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। উল্লেখ্য, এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X