সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল

তামান্না আঁখি শ্রাবণী, যবিপ্রবি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
যবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস আজ

আগামীকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে পিঠা উৎসব, আলপনা অঙ্কন, দেশীয় লোকসঙ্গীত, শিরোনামহীন ব্যান্ডের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে যবিপ্রবি প্রশাসন। শুক্রবার (২৩ জানুয়ারি) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রফিউল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, এদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব, বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটোগ্রাফিক কম্পিটিশন, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যবিপ্রবি। তিনিও আরও জানান, পিঠা স্টলের পাশাপাশি থাকবে উদ্যোক্তাদের, এলামনাই এসোসিয়েশনের এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন স্টল। এছাড়াও যবিপ্রবির উন্নত মমশির ক্লাব কর্তৃক আয়োজিত জুলাই বিপ¬ব স্মৃতি প্রদর্শনী জন্য থাকবে একটি স্টল। সবশেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সঙ্গীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। সারাদিনব্যাপি অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবে যবিপ্রবির জলতরঙ্গ, প্রবাহ সংস্কৃতি ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ক্লাবসমূহ।

প্রসঙ্গত,২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে সরকার। এজন্য প্রতি বছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X