সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
শিক্ষার্থীদের বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয় ¦ ছবি: প্রতিনিধি

অনুমোদনের প্রায় তিন বছর পর আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতবিনিময় সভায় উপাচার্য মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকেই ছাত্র ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হবে।

উপাচার্য জানান, প্রাথমিক পর্যায়ে আইন অনুষদের অধীন আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীন হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য অনুষদ ও বিভাগ চালু করার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি বিশ্ববিদ্যালয় চালু করা নয়; বরং মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি করাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অবকাঠামো, একাডেমিক প্রস্তুতি, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার মান নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়ার প্রবণতা কিছুটা কমবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X