সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, ১৭ জানুয়ারি সকাল ১১টায় শুরু হয়েছে। এই পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরসহ রাজশাহীতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে মোট ১,৮৯৭টি আসন রয়েছে। এর বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ১,১৫,৫১৫টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের জন্য লড়াই করছেন গড়ে ৬১ জন শিক্ষার্থী।

পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম শিফট: সকাল ১১টা থেকে দুপুর ১২টা দ্বিতীয় শিফট: বিকেল ৩টা থেকে ৪টা

এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তবে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ব্যবহারিক ও লিখিত পরীক্ষা কেবল রাবি ক্যাম্পাসে নেওয়া হবে।

‘এ’ ইউনিটের আসন সংখ্যা: কলা অনুষদ: ৯৩১টি সামাজিক বিজ্ঞান অনুষদ: ৬৩৬টি আইন অনুষদ: ১৬০টি চারুকলা অনুষদ: ১২০টি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট: ৫০টি

ভর্তিচ্ছু ও অভিভাবকদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে ১০টি হেল্পডেস্ক, ১১টি অভিভাবক টেন্ট এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। যানজট কমাতে সকাল ৯:৩০টার পর ক্যাম্পাসের প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি, রোভার স্কাউট ও ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা সক্রিয় রয়েছে। এছাড়া জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা প্রতিরোধে পর্যাপ্ত পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X