সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষা : ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়ছেন গড়ে ৮২ শিক্ষার্থী

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
রাবি ভর্তি পরীক্ষা: ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়ছেন গড়ে ৮২ শিক্ষার্থী ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৮২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাবিতে পরীক্ষা দিতে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে দুপুর ১২টায়। এরপর মাঝে তিন ঘণ্টার বিরতির পর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে।

‎‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে সি ইউনিটের সকালের শিফটের পরীক্ষা শেষ হয়েছে। সি ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২১ জনের মধ্যে উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

জানা যায়, দুইটি শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। 'সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।

এ বছর 'সি' ইউনিটে ২০টি আসন বাড়ানো হয়েছে। এর ফলে 'সি' ইউনিটে মোট আসন আসন সংখ্যা হয়েছে ১৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৪৯৬টি, যা গত বছরে ছিল ১৪৬০টি। অ-বিজ্ঞান শাখার আসন সংখ্যা ৪০টি, গত বছরে ছিল ৫৬টি। যারা অবিজ্ঞান শাখা পরীক্ষা দেবে তারা শুধু শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ (১০টি আসন), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ (১০টি আসন) এবং মনোবিজ্ঞান বিভাগে (২০টি আসন) ভর্তির সুযোগ পাবেন।

এছাড়া, এ বছর তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৫১৫টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩০ হাজার ৮৮৬টি। তার মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১৮ হাজার ৪৫২ জন ও অ-বাণিজ্যদের সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে ২০০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত আছে এবং বিভিন্ন একাডেমিক ভবনে পুলিশ সদস্যরা পাহারার দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া প্রায় ৩০০ জন বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের শিক্ষার্থীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে প্রতিটি গেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মোবাইল ডিউটিতে নিয়োজিত রয়েছে, যাতে কোনও ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

প্রক্টর আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কাজ করছেন। প্রশ্নফাঁস, প্রশ্নফাঁসের গুজব কিংবা প্রক্সি পরীক্ষার মতো কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ ও সত্যতা যাচাই করা হবে।

গত বছরের মতো এবারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এ ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা চলছে।

‎‎এ বছরে সি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।

উল্লেখ্য, আজ শুক্রবার (১৬ জানুয়ারি) ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে রাবির ভর্তি পরীক্ষা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X