সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল চুয়েটের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
আগামীকাল চুয়েটের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথকভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে।

চুয়েটে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে এবং শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ বছর চুয়েটে মোট ১২টি বিভাগের মধ্যে ১১টি সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগের মধ্যে রয়েছে:

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টি আসন সংরক্ষিত রয়েছে।

ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের ভিত্তিতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি এই চার বিষয়ে মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট অনুযায়ী একটি মেধাতালিকা প্রস্তুত করা হয়। উক্ত মেধাতালিকা থেকে মোট ১৩ হাজার ৯৪২ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং এসব বিভাগের সঙ্গে স্থাপত্য বিভাগ যুক্ত করে ‘খ’ গ্রুপ গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাও নেওয়া হবে। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপে বহুনির্বাচনী ৫০০ নম্বরের সঙ্গে মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, চুয়েট ক্যাম্পাস ছাড়াও দুইটি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। উপকেন্দ্রগুলোর মধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জনসহ মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে।

ভর্তি প্রস্তুতি: ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন জানিয়েছেন, প্রস্তুতি ভালো। প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। চুয়েট শহর থেকে কিছুটা দূরে হওয়ায় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আশা করি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X