মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি)। এদিন ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। পরীক্ষাটি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৭ জানুয়ারি ‘অ’ ও ‘ঈ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই ইউনিটের পরীক্ষা দুটি শিফটে নেওয়া হবে—বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘অ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘ই’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং ‘ঈ’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহন ও হল প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং আইসিটি সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X