সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে চবির সব ক্লাস স্থগিত, পরীক্ষা চলবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে চবির সব ক্লাস স্থগিত, পরীক্ষা চলবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সব ক্লাস স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী চলু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষার্থীদের শোক দেখিয়ে আজকের সব ক্লাস বন্ধ রাখা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেননি।

তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপোসহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে। অসময়ে তার চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X