সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অনিশ্চয়তা

শাহবাগে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
শাহবাগে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগ মোড়ে রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১১:৩০ মিনিটের দিকে পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ তাদের ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে বিক্ষোভ মিছিল আয়োজন করেন। শিক্ষার্থীরা দাবি করেন স্কুলিং মডেল বাতিল করা হোক এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা হোক।

কলেজগুলো থেকে শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল বাস্তবায়িত হলে পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটি বাতিলের ঘোষণা না আসে, আন্দোলন চলবে।

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি করার দাবিতে আজ সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা পুনরায় রাস্তায় নামবেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম স্থগিত থাকার কারণে এবং খসড়া অধ্যাদেশ প্রকাশের পরও চূড়ান্ত অগ্রগতি না হওয়ায় তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে শনিবার (৬ ডিসেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণের পর তিন দফা বৈঠক হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।

অভিনেতারা জানিয়েছেন, আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করা হবে এবং অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে, ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X