সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল শেষ হচ্ছে রাবি ভর্তি আবেদনের সময়সীমা

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক  ¦ ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের শেষ সময় ঘনিয়ে এসেছে। আবেদন প্রক্রিয়া ২০ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়ার সুযোগ থাকবে ৮ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ২৬ হাজার ৯০০টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক) ৯৫ হাজার ৮৩৫টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ২৪ হাজার ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬ হাজার ৬১৫টি আবেদন হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা এবং ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। এবার সিলেকশন পদ্ধতি থাকছে না। পরীক্ষা হবে দুই শিফটে-সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।

আবেদন ফি রাখা হয়েছে ‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের জন্য ১,৩২০ টাকা এবং ‘বি’ (বাণিজ্য) ইউনিটের জন্য ১,১০০ টাকা। সকল ফিতে ১০ শতাংশ সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X