সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি যশোরে নেই

মিনা বিশ্বাস
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
সরকারি স্কুলগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  ¦ ছবি: গ্রামের কাগজ

তিন দফা দাবিতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করলেও যশোরে এ কর্মসূচির কোনো প্রভাব নেই।

অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার হয়ে যাওয়ায় সরকারি স্কুলগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে এক ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্য বার্ষিক পরীক্ষা শেষ করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে তা পালনে প্রক্রিয়া চলছে। এছাড়া ১৬ ডিসেম্বরের আগে বার্ষিক পরীক্ষা শেষ করার বাধ্যবাধকতা থাকায় এগিয়ে চলছে শহরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন বৃদ্ধি ও পদোন্নতি সংক্রান্ত তিন দফা দাবির প্রেক্ষিতে ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছেন।

মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন বলেন, কর্মসূচি পালনে আমাদের উপরে কোন চাপ নেই, শিক্ষকরা তাদের একাডেমিক দায়িত্ব পালন করছেন। আজ (৩ ডিসেম্বর) শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চলছে। যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা বলেন, এখানে কোন শিক্ষক কর্মবিরতি পালন করছেন না। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে না। আমরা ১০ডিসেম্বরের মধ্যই বার্ষিক পরীক্ষা শেষ করবো।

অন্যদিকে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর এক বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, ৩ডিসেম্বরের মধ্যে তিন দফা দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে আজ ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সংগঠনটি সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X