সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু ৪ ডিসেম্বর

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু ৪ ডিসেম্বর  ¦ ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ তাদের দাবি আদায়ে আবারও কঠোর আন্দোলনের পথে চলেছেন। সহকারী শিক্ষকরা জানিয়েছেন, ৩ ডিসেম্বরের মধ্যে তাদের দাবিসমূহ পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি কার্যকর করা হবে।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হলেও, সহকারী শিক্ষকদের একাংশ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার বর্জন কর্মসূচি চলমান থাকবে।

ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ ডিসেম্বরের মধ্যে তিন দফা দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না হলে ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগঠনটি সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নো-ওয়ার্ক কর্মসূচি অব্যাহত রাখায় মঙ্গলবারও বেশিরভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

দেশব্যাপী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চার দফা দাবিতে শিক্ষকরা সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বনির্ধারিত বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন বিদ্যালয়ে কর্মচারীদের তত্ত্বাবধানে সীমিত পরিসরে পরীক্ষা নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X