সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতিসংঘে সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ভেটো

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

জাতিসংঘের সন্ত্রাসবাদবিরোধী গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনা। জাতিসংঘের প্রস্তাবে এই তিন দেশের এমন বিরোধিতার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (ঢ) দেওয়া এক পোস্টে বাঘায়ি গত এক বছরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সন্ত্রাসবাদ ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধবিষয়ক কয়েকটি প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনা। তিনি লিখেছেন, কী কী এবং কারা কারা-তার একটি ইঙ্গিত: বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল সংক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ২০২৬ সালের ১ জুলাই বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়। এর বিপক্ষে ভোট দেয় মাত্র ৩টি দেশ: ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। বাঘাই আরও কয়েকটি প্রস্তাবের উদাহরণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আটলান্টিক দাস বাণিজ্যকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঘোষণা করার প্রস্তাব ২০২৬ সালের ২৫ মার্চ গৃহীত হয়। এর বিপক্ষে ভোট দেয় মাত্র ৩টি দেশ: ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। এরপর ২০২৫ সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয় মানবপাচার প্রতিরোধসংক্রান্ত প্রস্তাব। এর বিপক্ষেও ভোট দেয় এই তিন দেশ। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মানবাধিকার বিষয়ক প্রস্তাবও ২০২৫ সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয়। এর বিরুদ্ধেও ভোট দেয় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান। এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প। সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে গত ১৮ জুন একটি সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। কিন্তু যুদ্ধ থামেনি। তাদের কথিত যুদ্ধ বন্ধের চুক্তি স্থগিত হয়ে গেছে। কারণ, আমেরিকা-ইসরায়েল জানে, তারা মাত্র তিনটি দেশ মানবতাবিরোধী চুক্তি কিংবা সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাব ভেটোর পরাক্রম থাবায় স্তব্ধ করে দিয়ে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X