মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়ালো ৪ হাজার

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম

সপ্তাহ দুয়েক আগে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির সরকার জানিয়েছে। পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে লিখেছেন, এই দুর্যোগে উপকূলীয় রাজ্য লা গুয়াইরার মাটির সঙ্গে মিশে গেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। গত ২৪ জুন প্রথমে ৭ দশমিক ২ মাত্রার ও ৩৯ সেকেন্ডের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ উপকূলীয় অঞ্চল ও শহরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প। উদ্ধারকারী দল তল্লাশি বন্ধ করে দিলেও স্বজনরা হাল ছাড়েননি। তারা ধ্বংসস্তূপের মধ্যে আপনজনের মরদেহ খুঁজছেন, যাতে তাদের মর্যাদার সঙ্গে সমাহিত করা যায়। এদিকে শুক্রবার দেশটির রাজধানী কারাকাসে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় আতঙ্কিত লোকজন দ্রুত ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। গার্ডিয়ান লিখেছে, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় পরিষেবাগুলো এমনিতেই ভেঙে পড়েছে। এর মধ্যে বিশাল ধ্বংসযজ্ঞে পুনরুদ্ধার কার্যক্রম চালানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটি গত বুধবার জাতিসংঘের কাছে প্রায় ৩০ কোটি ডলারের জরুরি ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছে। এই অর্থ দিয়ে দেশটির ১৩ লাখ মানুষকে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর অঞ্চলের লা গুয়াইরা রাজ্যের উন্মুক্ত স্থানগুলোতে এখন ভ্রাম্যমাণ রান্নাঘর, ক্লিনিক এবং ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয় জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পে ঘরবাড়ি ও অবকাঠামোর সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩৭ বিলিয়ন ডলার। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিদেশে অবরুদ্ধ করে রাখা ভেনেজুয়েলার সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস। তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় থাকা প্রায় ৩০ টন সোনা মুক্ত করার জন্য গত বুধবার রাজা তৃতীয় চার্লসের কাছে অনুরোধ জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X