মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্রের ফের যুদ্ধ শুরু

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

ফের শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান এর কড়া জবাবের হুঁশিয়ারির পাশাপাশি হামলাও চালিয়েছে। এই উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম; নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে। ইরানের অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ও দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর বুধবার তেলের দাম ২ শতাংশ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে আর পশ্চিম এশিয়ার তেল সরবরাহ ফের বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কার মধ্যে এ বৃদ্ধি ঘটেছে। রয়টার্স জানিয়েছে, ব্রেন্টের অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ০৪০০ জিএমটিতে ১ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ০৮ ডলার হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ৮২ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৪২ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। হরমুজ প্রণালিতে তিন জাহাজে ইরান হামলা চালানোর পর মঙ্গলবার দেশটির ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, এর পরপরই উভয় বেঞ্চমার্ক ৩ শতাংশ বেড়ে যায়। নিষেধাজ্ঞায় ওই ছাড়ের ফলে ইরান সীমিত পরিসরে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির সুযোগ পেয়েছিল। এটি গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের (এমওইউ) অংশ ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিন বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার প্রতিক্রিয়ায় দেশটির উপকূলীয় লক্ষ্যস্থলগুলো হামলা চালানো হয়েছে। ইরানের ৮০টি স্থাপনায় সবশেষ হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ চুক্তিটি এখন সম্পূর্ণভাবে অকার্যকর ও শেষ হয়ে গেছে বলে স্পষ্ট মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যুদ্ধ শুরু হলো ফের। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X