সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাশিয়ায় যুদ্ধে জড়িয়ে প্রাণ গেল আরও ২ বাংলাদেশির

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০:১১ এএম

বিভিন্ন মিডিয়ায় খবর বের হয়েছে, রাশিয়ায় ভালো চাকরির আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। এ নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে জড়িয়ে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো অন্তত ৩৯ জনে। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও জানা গেছে। নিহত সুরুজ কাজীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকায়। পরিবারের সদস্যরা জানান, উন্নত জীবনের আশায় তিনি রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু যুদ্ধের ময়দান থেকেই আসে তার মৃত্যুর খবর। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। সুরুজ ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। শোকে ভেঙে পড়া বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গেল, এখন সব শেষ হয়ে গেল। অন্তত শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। আরও হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে মারা যায় সুরুজের দুই বছরের ছেলে। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই এবার স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনও কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে জানিয়েছে তার পরিবার। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় নিহত হন। অভিযোগ উঠেছে, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র বাংলাদেশি যুবকদের রাশিয়ায় পাঠাচ্ছে। সেখানে পৌঁছানোর পর অনেককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। গোপালগঞ্জের তিন যুবকের পরিবার অভিযোগ করেছে, নির্মাণ খাতে চাকরির আশ্বাস দিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে। এসব রিক্রুটিং এজেন্টদের খুঁজে বের করে যথাযথ আইনী পদক্ষেপ নেয়া দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X