সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিকদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দরকার

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:৩৬ এএম

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এর মধ্যে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে; সেগুলোর কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে উসকানির বিষয় রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে তার প্রকৃত অপরাধের বিচারই হওয়া উচিত। মঙ্গলবার সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র ও সরকার নিশ্চিত করতে চায় যে, কেউ যদি প্রকৃতপক্ষে অপরাধী হন, তবে তার সঠিক বিচার হবে। একইভাবে কোনও সাংবাদিকের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে বা হয়রানিমূলকভাবে মামলা হয়ে থাকে, তাহলে সেটি নিয়েও সরকার কথা বলছে। ড. জাহেদ উর রহমান বলেন, সরকারের অবস্থান হলো ন্যায়বিচার নিশ্চিত করা এবং কেউ যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেটি নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি সংশ্লিষ্টরা সঠিকভাবে বুঝতে পারবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সম্পাদকদের একটি অংশ সেদিনের (প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়) আলোচনায় উল্লেখ করেছেন, যারা মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন, তাদের মধ্যেই অনেকে আবার অপসাংবাদিকতার বিষয়টিও স্বীকার করেছেন। তাদের মতে, এ ধরনের অপসাংবাদিকতার কারণে দেশে বিভিন্ন সময় অরাজকতা তৈরি হয়েছে। সমস্যা হলো, বর্তমানে অপসাংবাদিকতাকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করার মতো সুস্পষ্ট আইনগত কাঠামো নেই। ফলে যেসব ঘটনায় মানুষ ক্ষুব্ধ হচ্ছে, অনেক সময় তারা ভিন্ন আইন ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছে। এতে প্রকৃত অপরাধকে যথাযথ আইনি কাঠামোর মধ্যে আনা সম্ভব হচ্ছে না। মন্ত্রী আরও বলেন, ‘আমি বিনীতভাবে বলতে চাই, একদিকে যেমন মিথ্যা মামলা থেকে সাংবাদিকদের রক্ষা করার বিষয় আছে, তেমনি অপসাংবাদিকতার কারণে যে নৈরাজ্য তৈরি হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত অপরাধে যারা জড়িত, তাদের বিষয়েও আলোচনায় এসেছে। কিন্তু এসব বিষয়কে সুনির্দিষ্ট আইনি কাঠামোতে আনার ঘাটতি রয়েছে।’ এ বিষয়ে সরকার পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তথমন্ত্রী। তিনি বলেন, ‘কমিশন গঠনের পর প্রচলিত আইনের আওতায় এসব তৎপরতাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় এবং আইনগতভাবে এসব অপরাধকে কীভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব, সেই বিষয়ে কমিশন কাজ করবে।’ সাংবাদিকদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেয়া হবে বলে আমাদের আশাবাদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X